দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানেড সিরিজে ছয়টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ে কাছে হারের লজ্জা পাওয়ার পর ওয়ানডে দলে একসাথে এমন পরিবর্তন আনলো লিটন কুমার দাসদের নির্বাচকরা।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ১ ডিসেম্বর থেকে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সোমবার (২৩ নভেম্বর) ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে থেকে দু’জন বোলার এবং চার ব্যাটারকে বাদ দেওয়া হয়েছে। তারা হলেন- সাইফ হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ এবং আলিস আল ইসলাম।
তাদের মধ্যে বোলার হাসান মাহমুদ ইনজুরিতে এবং আলিসের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ থাকায় দলের বাইরে রাখা হয়েছে। বাকি চার ব্যাটার দলে নেই নিজেদের ফর্ম হারিয়ে।
দলের ফেরাদের মধ্যে বড় চমক ইয়াসির আলী, দীর্ঘ সাড়ে তিন বছর পর ফিরেছেন তিনি। এছাড়া তিন বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার সৈয়দ খালেদ আহমেদ। আর মোহাম্মদ নাঈম সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছর অক্টোবরে। তিনি প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দলেও রয়েছে, তবে কোন ম্যাচের একাদশে ছিলেন না।
ওয়ানেড দলে ফেরা অন্য দুই ক্রিকেটার হলেন- জাকের আলী ও খালেদ আহমেদ। তারাও টেস্ট দলের সাথে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। দলে থাকা পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলে হয়ে খেলছেন।
বাংলাদেশ ওয়ানেড দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
