অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে লিটন

সিরিজের প্রথম টেস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস ভাগ্যে হারলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বেছে নেওয়ার ব্যাটিংয়ের ফলে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে। ইনজুরি কাটিয়ে এ টেস্ট দিয়ে একাদশে ফিরেছেন সাদা বলের অধিনায়ক লিটন কুমার দাস।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামলো বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলের সিরিজ খেলেছিল টাইগাররা।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

পেস আক্রমণে আছেন প্রস্তুতি ম‍্যাচে ভালো করা হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন। একাদশে জায়গা পাননি সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।

অস্ট্রেলিয়া একাদশেও তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমেছে। এছাড়া দলে রয়েছে একজন বিশেষজ্ঞ স্পিনার এবং একজন পেস বোলিং অলরাউন্ডার।

অস্ট্রেলিয়া একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।



শেয়ার করুন :