স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনেই ঝলক দেখালো বাংলাদেশের পেস উইনিট। পেসার হাসান মাহমুদের ফাইফারে প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করেছে বাংলাদেশ।
বল হাতে ৬ উইকেটে শিকার করেছেন হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেটে হাসান মাহমুদের এটি তৃতীয়বারের মতো পাঁচ উউকেট শিকার।
হাসান ছাড়া এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ ২টি করে উইকেট শিকার করেন। টাইগার বোলারদের দাপটের মাঝে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে ৭১ রানের ইনিংস খেলেছেন স্টিভেন স্মিথ।
টস হেরে ফিল্ডিং পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরোটা সময় চাপ রেখে খেলেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রথম সেশনে চারটি এবং দ্বিতীয় সেশনে আরও চারটি উইকেট তুলে নেয় বাংলাদেশ।
দুই সেশন শেষে চার উইকেট শিকার করা হাসান মাহমুদ দিনের তৃতীয় ও সেশনে বাকি দুই উইকেট নিজের করে নেন। ফলে ৫৩ ওভার ব্যাট করতে পারা অস্ট্রেলিয়া দলীয় দুইশ রানের আগেই গুটিয়ে যায়।
অসি ব্যাটারদের বিপক্ষে ৫৩ ওভার বোলিং করার মধ্যে স্পিনার দিয়ে মাত্র ৯ ওভার বল করিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ চার এবং তাইজুল ইসলাম ৫ ওভার বল করলেও ছিলেন উইকেট শূন্য।
টাইগার বোলারদের দাপটের বিপরীতে একমাত্র স্টিভেন স্মিথ বড় ইনিংস খেলতে পেরেছেন। এছাড়া ট্রাভিস হেড ২২, জেক ওয়েদারাল্ড ২৩, ক্যামেরন গ্রিন ১৩, অ্যালেক্স ক্যারি ১৯ এবং বো ওয়েবস্টার ১২ রান করেন। বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।
