ডারউইন অতীত, ম্যাকাইয়ে পাঁচ দিনই ভালো খেলতে চান শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ২১ আগস্ট ২০২৬
ডারউইন অতীত, ম্যাকাইয়ে পাঁচ দিনই ভালো খেলতে চান শান্ত

ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাকাইয়ে নতুন কমিন্ডশনে নিজের মানিয়ে নেওয়ার বার্তা দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ভাবনার চেয়ে সেশন বাই সেশন ধরে পাঁচদিনই ভালো ক্রিকেট খেলতে চান তিনি।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে সিরিজ দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে শনিবার (২২ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ। এর আগে শুক্রবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমন তথ্য জানান টাইগার অধিনায়ক।

ডারউইনে অসিদের ৯ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর দলের মধ্যে অতি আত্মবিশ্বাস রয়েছে কি-না, জানতে চাইলে শান্ত বলেন, “এ রকম একটা জয় তো অবশ্যই আপনাকে কনফিডেন্স দিবে। বাট প্রফেশনাল প্লেয়ার খুব তাড়াতাড়ি ওখান থেকে ফেরত আসাটা খুব ইম্পর্টেন্ট।”

তিনি বলেন, “আমার মনে হয় এই দুইদিনের প্র্যাকটিসে প্লেয়াররা ওইটা খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করেছে। ওইটা (ডারউইন টেস্ট) পাস্ট হয়ে গেছে। এখন এই কন্ডিশনে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কীভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি এটা নিয়ে গত দুই দিন আমরা প্রিপারেশন নিয়েছি। আমি মনে করি, প্লেয়াররা ওই জায়গা থেকে বের হয়ে এসে আবার নতুন করে এই টেস্ট ম্যাচটা শুরু করবে।”

প্রথম ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সামনে টেস্ট সিরিজ জয়ের দারুণ সুযোগ। তবে এখই দলের উপর সেই চাপ দিতে চান না অধিনায়ক শান্ত। বলেন, “এত দূরে চিন্তা করতে চাই না। আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আবার সেম ইচ্ছাটা থাকবে যে, পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে চাই।”

তিনি আরও বলেন, “ইম্পর্টেন্ট একেকটা দিন, একেকটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি। ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিক মতো ফলো করি, প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। বাট আগেই রেজাল্ট নিয়ে চিন্তা না করে আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন হবে আমাদের জন্য।”



শেয়ার করুন :