ম্যাকাই টেস্টে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন দেখলো ক্রিকেট বিশ্ব। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানেই শেষ হয়েছে ম্যাকাই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস। বিপরীতে শরিফুল ইসলামের ছয় শিকারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম দিন শেষে প্রথম ইনিংস থেকে ১০১ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম চার ব্যাটারের তিনজনই ফেরেন খালি হাতে। বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। মুমিনুল হকের ৯ রানই ছিল সর্বোচ্চ।
এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ দুই অঙ্কে পৌঁছালেও বড় ইনিংস খেলতে পারেননি। মিরাজ ১১ এবং হাসান মাহমুদ ১০ রানে ফিরেছেন। শেষ দিকে তাইজুল ইসলাম এবং শরিফুলের ব্যাটে কিছুটা রান পেয়েছে বাংলাদেশ।
দু’জনের ২৫ রানে জুটিকে সর্বনিম্ন সংগ্রহের লজ্জা থেকে রক্ষা পেয়ে ৬৪ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। শরিফুল ১৪ রানে ফিরে গেলে অন্যপ্রান্তে ১১ রানে অপরাজিত থেকে যান তাইজুল।
বাংলাদেশকে গুডিয়ে দেওয়ার পথে বল হাতে মিচেল স্টার্ক একই নিয়েছেন ৬ উইকেট। বাকি চারটির মধ্যে প্যাট কামিন্স ৩টি এবং জশ হ্যাজলউড একটি উইকেট নিয়েছেন।
ম্যাকাইয়ের উইকেটে দাপট দেখিয়েছে বোলাররা, ব্যাটারদের জন্য তেমন কিছুই করার ছিল না। লাল বল পেসারদের জন্য এক রোমাঞ্চকর দৃশ্য উপহার দিয়েছে। বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট করা অস্ট্রেলিয়াও ব্যাট হাতে পুরোপুরি স্বস্তিতে ছিল না।
টাইগার পেসার শরিফুলের বোলিংয়ে ৬ উইকেট দিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের মতো সমান ৬ উইকেট শিকার করলেও রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দিন শেষে ১৬৫ রান করায় হাতে ২ উিইকেট নিয়ে ১০১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
দলের এ সংগ্রহে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ফিফটি স্পর্শ করে ৫১ রানে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন। এছাড়া দ্বিতীয় ৪২ রান করেছেন স্টিভ স্মিথ।
