ব্যাটিং ব্যর্থতার চক্করে ম্যাকাই টেস্টে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ এএম, ২২ আগস্ট ২০২৬
ব্যাটিং ব্যর্থতার চক্করে ম্যাকাই টেস্টে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

ডারউইন টেস্টে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখালেও ম্যাকাইয়ে ব্যাটিং ধসের কবলে পড়লো বাংলাদেশ। মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের ঝড়ে ৬৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাট হাতে মাত্র চারজন ছাড়া বকি কেউ ডাবল অংকে নিতে পারেনি নিজেদের ইনিংস। রানের খাতা খেলোর আগেই ফিরেছেন চারজন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রথম সেশনটাই গেছে এক দুঃস্বপ্নের মতো। ২৩ ওভার ব্যাট করা বাংলাদেশ ৩৫ রান করতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। যার মধ্যে দলীয় ১২ রানেই সাজঘরে ফিরে বাংলাদেশের পাঁচ ব্যাটার।

ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামকে ক্যাচ আউট করে ফেরার স্টার্ক। এরপর নিজের দ্বিতীয় এবং ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে আবারও উইকেট পান স্টার্ক। অপর ওপেনার তানজিদ তামিমকেও ক্যাচ আউট করেন তিনি।

বাংলাদেশের দুই ওপেনারই রানের খাতা খুলতে পারেননি। দলীয় ৯ রানে দ্বিতীয় উইকেটে হারিয়ে বিপদের সংকেত পেলেও সাবধান হতে পারেনি বাংলাদেশ। পরের বলেই অধিনায়ক নামজুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। পঞ্চম ওভারের পঞ্চম ওভারে আবারও উইকেট তুলে নেন তিনি। স্টার্কের এবার শিকার হন মমিনুল হক (৯)।

সপ্তম ওভারে আবারও স্টার্কের আঘাত। এবার খালি হাতে ফিরেন লিটন দাস। বাংলাদেশের হারানো পাঁচ উইকেটের সবগুলোই নেন স্টার্ক।

এরপর দলীয় ২১ রানে মুশফিকুর রহীম (৫), ৩৭ রানে মেহেদী হাসান মিরাজ (১১), ৩৮ রানে হাসান মাহমুদ (১০) এবং ৩৯ রানে তাসকিন আহমেদ (১) সাজঘরে ফিরলে ৯ উইকেট হারায় বাংলাদেশ।

৩৯ রানে ৯ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের নতুন রেকর্ড গড়ার লজ্জা থেকে বাংলাদেশকে বাঁচান তাইজুল ইসলাম এবং শরিফুল ইসলাম। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ, যা টাইগারদের টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।

শেষ উইকেট জুটিতে ২৫ রান যোগ করে তাইজুল-শরিফুল। শরিফুল ১৪ রানে আউট হলেও ১১ রান করে অন্যপ্রান্তে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।

বাংলাদেশকে গুডিয়ে দেওয়ার পথে বল হাতে মিচেল স্টার্ক একই নিয়েছেন ৬ উইকেট। বাকি চারটির মধ্যে প্যাট কামিন্স ৩টি এবং জশ হ্যাজলউড একটি উইকেট নিয়েছেন।



শেয়ার করুন :