টেস্ট ক্রিকেটে শরিফুলের ইতিহাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২২ আগস্ট ২০২৬
টেস্ট ক্রিকেটে শরিফুলের ইতিহাস

ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট এবং বল হাতে দুর্দান্ত নৈপুন্যে রেকর্ডের মালিক হয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল। পরে বল হাতেও নিয়েছেন ৬ উইকেট।

টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৯ রানে নবম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে শেষ উইকেটে ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে সর্বনিম্ন দলীয় রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন শরিফুল। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন তিনি।

জবাবে প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। ২ উইকেট হাতে নিয়ে ১০১ রানে এগিয়ে অসিরা। বল হাতে বাংলাদেশের সফল বোলার শরিফুল। ১১ ওভার বল করে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় শরিফুল ১১ নম্বরে ব্যাট হাতে নেমে ৫ বা তার বেশি রান করার পাশাপাশি বোলিংয়ে অন্তত ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন শরিফুল।

দলের ব্যাটারদের ব্যর্থতার পর শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। দিন শেষে ১০১ রানে পিছিয়ে থাকলেও শরিফুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচে টিকে আছে টাইগাররা। ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁ-হাতি বোলার।



শেয়ার করুন :