এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য সাইফ হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জাতীয় দলের জার্সি পড়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ৮ জন ক্রিকেটার রয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করা হয়। কাতরে ১৯ থেকে ২৯ নভেম্বর রাইজিং স্টার্স এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।
সাইফ হাসানের নেতৃত্বে রাইজিং স্টার্সে ডাক পাওয়া আন্তর্জাতিক ম্যাচ খেলা আট ক্রিকেটার হলেন- অধিনায়ক সাইফ হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিপন মণ্ডল।
আটজনের মধ্যে প্রথম চারজন জাতীয় দলের জার্সি পড়ে টেস্ট খেলেছেন। এছাড়া বাকি চারজন সাদা বলের দুই সংস্করণেই খেলার অভিজ্ঞতা রয়েছে।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে ১৯ নভেম্বর। এছাড়া ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল
সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, রিপন মণ্ডল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ও সাইফউদ্দিন।
