স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয়েছে বাংলাদেশের মাহফিজুল ইসলামের।
জোহানেস বার্গে তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। যদিও স্বাগতিকরা একাদশে রেখেছে চার পেসার।
টাইগার তিন পেসার হলেন- হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। তাদের সঙ্গে একাদশে রয়েছে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।
ব্যাটিয়ে ওপেনার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে মাহফিজুল ইসলামের। এছাড়া একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও মমিনুল হক। দলে রয়েছেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ইনিংস তাওহিদ হৃদয়।
বাংলাদেশের ১১২তম ক্রিকেটার হিসেবে টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছে মাহফিজুল ইসলামের। চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা এবং ডেন প্যাটারসন।
