সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫
সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

গ্রুপ পর্বের খেলা শেষে এখর লড়াই শীর্ষ চার দলের। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। সমীকরণ ছিল-ম্যাচে আফগানরা হারলেই সুপার নিশ্চিত হবে বাংলাদেশের।

‘বি’ গ্রুপের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা, সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলা আফগানিস্তানের বিদায়ে এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের।

ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই পর্বে দুই পয়েন্ট কম নিয়ে খেলতে নামবে টাইগাররা। গ্রুপ পর্বের পয়েন্টও সুপার ফোরে বিবেচ্য হবে।

গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে লঙ্কানদের সর্ম্পকে ভালো ধারণা আছে টাইগারদের।

মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল।

বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

শ্রীলঙ্কা দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।



শেয়ার করুন :