জিতলেই ফাইনালে, হারলেই বাদ -এমন সমীকরণ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অঘোষিত সেমি-ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস পাকিস্তানের বিপক্ষেও খেলছেন না। যথারীতি জাকের আলী অনিকের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মার এ ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।
ভারতের বিপক্ষের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ এবং তানজিদ হাসান তামিম। তাদের পরিবর্তে একাদশে যুক্ত হয়েছেন মাহেদী হাসান, তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহান।
তবে পাকিস্তান তাদের একাদশে কোন পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান দল
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
