লিটন-শান্ত-হাসানকে ফিরিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬
লিটন-শান্ত-হাসানকে ফিরিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

২০তম এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের (পুরুষ) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দল থেকে এশিয়ান গেমসে তিনটি পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক লিটন কুমার দাস ছাড়াও দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত এবং হাসান মাহমুদ।

বুধবার (২ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এ বিজ্ঞপ্তিতে দলের জায়গা পাওয়া সদস্যদের তালিকা জানানো হয়।

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি সাদা বলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তবে ইনজুরি থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন তিনি। যদিও ব্যাট হাতে রানে ফিরতে পারেননি তিনি। তিন ইনিংসে ব্যাট করার সুযোগ পাওয়া লিটন তিনটিতে ডাক মেরেছেন।

লিটন ছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং পেসার হাসান মাহমুদ। তবে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন। তিনজনের মধ্যে ইনজুরি থেকে এখনো পুরোপুরি ভালো না হওয়ায় পেসার নাহিদগ রানাকে রাখা হবে না তা আগেই জানানো হয়েছিল।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।



শেয়ার করুন :