ভাস্কর্যে ফাটল, নিরাপত্তার শঙ্কায় বিসিবির দুই নম্বর বন্ধ ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাস্কর্যে ফাটল, নিরাপত্তার শঙ্কায় বিসিবির দুই নম্বর বন্ধ ঘোষণা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাছে অবস্থিত ভাস্কর্যে একটি ফাটল পরিলক্ষিত হয়েছে। ফলে নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ২ নম্বর গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিসিবির মিডিয়া বিভাগ থেকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানানো হয়।

বলা হয়, বিসিবি বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছে এবং তাদের সাথে আলোচনা করেছে। ভাস্কর্যের বর্তমান অবস্থা যাচাই এবং সমস্যাটি যথাযথভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেল-ই-বাংলার ২ নম্বর গেট সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছে বিসিবি।



শেয়ার করুন :