চট্টগ্রামকে হারিয়ে হ্যাটট্রিক জয়ে টেবিলের শীর্ষে রংপুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে হ্যাটট্রিক জয়ে টেবিলের শীর্ষে রংপুর

কাইল মায়ার্সের পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে বিপিএলে টানা তিন ম্যাচে জয় তুলে নিলো রংপুর। একই সঙ্গে চট্টগ্রামকে নামিয়ে টেবিলের শীর্ষেও উঠেছে তারা।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে রংপুর। দলের পক্ষে ব্যাট হাতে কাইল মায়ার্সের ফিফটি (৫০) রানের ইনিংসের পর শেষ দিকে ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ গড়েছিল চট্টগ্রাম।


বিষয়ঃ

শেয়ার করুন :