দেশের জার্সি গায়ে ওয়ানেড ফরম্যাটে দশ ম্যাচেই দুইবার পাঁচ উইকেট শিকার করেছেন টাইগার পেসার নাহিদ রানা। পেসারদের পূর্ব অভিজ্ঞতায় গতির ঝড় তোলা রানাকে নিয়ে চিন্তার বিষয় ইনজুরি। তবে সেটা নিয়ে ভয় পান না তিনি। উল্টো জানালেন, যুদ্ধে নেমে তো গুলি খাওয়ার ভয় করলে হবে না।
সংযুক্ত আরব আমিরাতে ২০২৪ সালে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল নাহিদ রানা। ১৬ মাস ২১ দিনে দেশের হয়ে দশম ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে গত মাস (মার্চ) পাকিস্তানের বিপক্ষে এবং ২০ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট শিকার করলেনি তিন।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাশরাফি থেকে শুরু করে তাসকিন আহমেদ, সব পেসারই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। যার কারণে দীর্ঘ মেয়াদে মাঠের বাইরে থাকতে হয়েছে।
তীব্র গরম এবং টানা ম্যাচ খেলা থেকে বিশ্রাম দরকার কি-না -বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে নাহিদ রানা বলেন, “ইনজুরি কখনও বলে আসে না। আর আপনি যদি যুদ্ধে নামেন তাহলে গুলি খাওয়ার ভয় করবেন না। সে রকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরিতে পড়বেন -এটা স্বাভাবিক।”
নিজেকে ফিট রাখার বিষয়ে তিনি বলেন, “মেইনটেইনের বিষয়, ফিজিও আছেন, বিসিবিতেও যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছেন; ফিজিও বলেন ট্রেনার বলেন তারা অবশ্যই দেখেন এবং কোন ম্যাচটা, কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখেন।”
