ক্রিকেটের তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন থেকে সরে আসলো তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল এবং সাদা বলের দুই অধিনায়কে বিশ্বাস করেন তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি।
বাংলাদেশ ক্রিকেটে এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। লিটন আগে থেকে টি-টোয়েন্টি ক্যাপ্টেন থাকলেও ওয়ানডে ফরম্যাচের দায়িত্ব ছিলেন মেহেদী হাসান মিরাজ।
এছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব যথারীতি নাজমুল হোসেন শান্তর কাঁধেই রাখা হয়েছে। টেস্ট ক্রিকেটে ডেপুটি না থাকলেও সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়।
বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে সভাপতি তামিম ইকবাল এসব তথ্য জানিয়েছেন।
