শান্ত সুস্থ, তবে সিদ্ধান্ত মেডিকেল টিমের হাতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ০৫ অক্টোবর ২০২৬
শান্ত সুস্থ, তবে সিদ্ধান্ত মেডিকেল টিমের হাতে

জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমসে খেলতে না পারা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সুস্থ হয়ে উঠেছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়কের শান্তর খেলার বিষয়টি এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য মেডিকেল টিমের বার্তার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়া শান্ত এখন সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু পাঁচ দিনের ম্যাচ খেলার মতো পর্যাপ্ত ফিটনেস শান্ত ফিরে পেয়েছেন কি-না, সেটি পর্যবেক্ষণ করছেন দলের মেডিকেল স্টাফরা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, শান্তকে নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম।

বাশার বলেন, “শান্ত এখন সুস্থ। চিকিৎসকরা ধাপে ধাপে তার দুর্বলতার মাত্রা যাচাই করবেন। সিদ্ধান্তটি (খেলা) আমাদের নয়। এটি মেডিকেল টিমের বিষয়। আশা করা হচ্ছে, দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আফগানিস্তানের বিপক্ষে খেলার উদ্দেশ্যে বাংলাদেশ টেস্ট দল ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। আবুধাবিতে ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে টাইগাররা।



শেয়ার করুন :