দুদিনের প্রস্তুতি ম্যাচে ৯৫ ওভার ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৬ অক্টোবর ২০২৬
দুদিনের প্রস্তুতি ম্যাচে ৯৫ ওভার ব্যাট করছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। দুইদিনের এই প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসে মোট ৯৫ ওভার ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটাররা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

নিজেদের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ১০৮ রান তোলেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার। ৫৭ রান করার পর আহত হয়ে মাঠ ছাড়েন (আহত অবসর) সৌম্য। সাদমান ৯৫ বলে ৪৬ রান করেন। পরের দিকে মুমিনুল হক ৩৩ এবং নাঈম হাসান ৩৬ রান করেন।

সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ৩টি উইকেট শিকার করেন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৩.৫ ওভারে ২২২ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে ওয়াসিম মুহাম্মদ সর্বোচ্চ ৬৯ এবং আফতাব আলম ৫৬ রান করেন।

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৩০ রানে ৪টি এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৫৮ রানে ৩টি উইকেট নেন।

১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর দুই দলের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম ৫৩ বলে ৪৪, সাদমান ৩২ এবং মমিনুল ২৪ রান করেছিলেন।



শেয়ার করুন :