২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ পিএম, ০১ অক্টোবর ২০২৬
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করছে আইসিসি। ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর ২০২৭ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের এই আসর। তবে বিশ্বকাপের মূল লড়াই শুরু হবে ৭ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে।

নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ দিয়ে ২ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসরের। আগামী বছরের শুরুতে ১০ দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলবে। রানার্স-আপ ও সেমি-ফাইনালিস্টরা সুপার সিরিজ খেলবে। সুপার সিরিজের সেরা দল গ্রুপ পর্বে খেলার টিকিট পাবে।

এরপর দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ছাড়াও ঐ গ্রুপে আরও আছে- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।

‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাছাই পর্ব থেকে আসা একটি দল।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর (শুক্রবার)। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে লিটন দাসরা। এরপর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১২ অক্টোবর, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে কুয়ামপো সিটি।

বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ অক্টোবর ডারবানে। ১৯ অক্টোবর একই স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এবং লিগ পর্বে নিজেদের শেষ ও পঞ্চম ম্যাচে কোয়ালিফায়ার ২ এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপের দুটি সেমি-ফাইনাল যথাক্রমে ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর জোহানেসবার্গে ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।



শেয়ার করুন :