হৃদয়-অমিতের অভিষেক, জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৮ জুন ২০২৬
হৃদয়-অমিতের অভিষেক, জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

টসের আগে দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং রিচার্ড এনগারাভা, ছবি- বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে টস হেরে প্রথমে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট ফরম্যাটে ব্যাটার তাওহিদ হৃদয় এবং উইকেটরক্ষক অমিত হাসানের অভিষেক হয়েছে।

রবিবার (২৮ জুন) থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয়েছে এ টেস্ট ম্যাচ। দেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে হৃদয়ের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে তিন সেঞ্চুরি ও চার অর্ধশতকে ৯৮৩ রান করেছেন ২৫ বছর বয়সী হৃদয়।

এছাড়া ৪৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ সেঞ্চুরি ও ১৭ হাফ-সেঞ্চুরিতে ৩,৬৫০ রান করেছেন ২৫ বছর বয়সী অমিত।

এক স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম। পেস আক্রমণে আছেন- সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ
রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্রাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, ব্রেন্ডান টেইলর ও টাফাডজাওয়া সিগা।



শেয়ার করুন :