জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে টেস্ট হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ৩০ জুন ২০২৬
জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে টেস্ট হারলো বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে গেছে সফরকারী বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ ও জিম্বাবুয়ে ৪১০ রান করেছিল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করে বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে ছিল টাইগাররা। তৃতীয় দিন বাকি ৯ উইকেটে ১৪৫ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ।

দলের হয়ে মুশফিকুর রহিম ৩৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০, অমিত হাসান ২৫, মাহমুদুল হাসান জয় ২২, হাসান মাহমুদ ১৫, মমিনুল হক ১৩ এবং এবাদত হোসেন অপরাজিত ১২ রান করেন।

জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি ৪টি এবং রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নেন।



শেয়ার করুন :