আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা, জায়গা পেয়েছেন হৃদয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা, জায়গা পেয়েছেন হৃদয়

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় ‌এ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়।

৯ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। চলতি বছরের জুনে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ অভিষেক হয়েছিল তাওহিদ হৃদয়ের।

জিম্বাবুয়ের কাছে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হারের লজ্জার ওই ম্যাচে ব্যাট হাতে সফল হতে পারেনি হৃদয়। দুই ইিনিংসে যথাক্রমে ৩ এবং ৯ রান করেছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকায় ‌এ দলের হয়ে খেলতে গিয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়।

মূল দলের সাথে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বাড়তি তিনজনকে দলে রাখা হয়েছে। তারা হলেন- অফ-স্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

রিজার্ভ
নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।



শেয়ার করুন :