সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। জ্বর থেকে সুস্থ হওয়ার পর টেস্ট সিরিজটিতে নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টস জিতে আগে ব্যাটিং নেওয়ার বিষয়ে শান্ত জানিয়েছেন, আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বেশ শুষ্ক। টাইগার অধিনায়কের ধারণা, প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা একটু কঠিন হবে।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তাপমাত্রা নিয়ে ক্রিকইনফোতে জানানো হয়, এই মুহূর্তে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা বিকেলের দিকে বেড়ে ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। এটি কেবল খেলোয়াড়দের জন্যই নয়, বরং মাঠে থাকা আম্পায়ারদের জন্যও একটি বড় পরীক্ষা হতে পারে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তারপরও এই টেস্ট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এরপর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, তানজিদ হাসান, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ
আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।
