আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করেছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান এবং সাদমান ইসলামের হাফ-সেঞ্চুরির পর তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি করে ফিরেছেন লিটন কুমার দাস।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ানডে মেজাজে খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম সেশনে তানজিদের উইকেট হারালেও ২৬ ওভারে ১৩৪ রান তুলে বাংলাদেশ। একমাত্র উইকেট হারানো তানজিদ ৪১ বলে ফিফটি করার পর ৮৩ রানে ক্যাচবন্দি হয়ে ফিরেন। ৭১ বলের তার ইনিংসে ৮টি চার ও চারটি ছক্কার মার ছিল।
প্রথম ইনিংসে দাপট দেখালেও দ্বিতীয় ইনিংসে অবশ্য চারটি উইকেট হারায় বাংলাদেশ। এই সেশনে ২৬ ওভার ব্যাট করে ৯২ রান তুললে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট ২২৬ রান। তৃতীয় সেশনে আরও তিনটি উইকেট হারায় বাংলাদেশ।
দিনের শেষ সেশনে ৩২ ওভার ব্যাট করে আরও ৯১ রান যোগ করে বাংলাদেশ। ফলে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩১৭ রান। পুরো দিনে ৮৪ ওভার ব্যাট করেছে বাংলাদেশ।
দিন শেষে নাঈম হাসান ১৫ এবং তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত রয়েছেন।
এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৮৩, সাদমান ইমলাম ৬৭, মমিনুল হক ৩৯, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯, মুশফিকুর রহীম (০), লিটন কুমার দাস ৫৩, মেহেদী হাসান মিরাজ ২৪ এবং হাসান মাহমুদ ২ রান করেন।
আফগানিস্তানের পক্ষে বল হাতে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সেলিম সাফি। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন ইয়ামিন আহমদজাই এবং ইসমত আলম।
