আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ১৩৪ রান তুলে মধাহ্ন বিরতিতের যাওয়ার আগে একটি মাত্র উইকেট হারিয়ে বাংলাদেশ। ওয়ানডে মেজাজে খেলতে থাকা তানজিদ হাসান তামিম ফিরেছেন ৮৩ রানে।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয় সফরকারী বাংলাদেশ দল। নাঈম হাসানসহ তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অন্য দুই স্পিনার হলেন- মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।
ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাদমান ইসলাম আফগান বোলারদের ব্যাট হাতে শাসন করেন। ওয়ানডে মেজাজে খেলে ৪১ বলে ফিফটি তুলে নেন তানজিদ।
তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে একটি সেঞ্চুরি তুলে নেওয়া তানজিদ আজ দ্বিতীয় সেঞ্চুরির পথেই ছিলেন। তবে ব্যক্তিগত ৮৩ রানে ক্যাচ বন্দি হয়ে ফিরতে হয় সাজঘরে। ৭১ বলের ইনিংসে ৮টি চার ও চারটি ছক্কার মারে এই রান করেন তানজিদ।
তানজিদের উইকেটটি প্রথম সেশনে আফগানিস্তানের এক মাত্র সাফল্য। বিরতিতে যাওয়ার আগে ব্যাট হাতে সাদমান ইসলাম ৪১ এবং মমিনুল হক ৫ রানে অপারজিত রয়েছেন।
বাংলাদেশের ন্যায় আফগানিস্তানও দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। পেসার হিসেবে আছেন- ইয়ামিন আহমাদজাই ও মোহাম্মদ সালিম সাফি। স্পিনার হিসেবে আছেন-কাইস আহমাদ, জিয়া উর রেহমান ও শাহিদউল্লাহ কামাল।
