নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দলে নতুন মুখ জুয়াইরিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দলে নতুন মুখ জুয়াইরিয়া

জুয়াইরিয়া ফেরদৌস, ছবি- সংগৃহিত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হভে বাছাইপর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিবে হবে। নেপালে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের নারীদের দল ঘোষণা করেছে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি দল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে বাদ পড়েছেন লতা মণ্ডল এবং তাজ নেহার।

এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। ২০ বছর বয়সী উইকেকিপার-ব্যাটার জুয়াইরিয়া বাংলাদেশ অ-১৯ নারী দলের হয়ে গত বছর বিশ্বকাপ খেলেছেন।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ১০ দলের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ নারী দল। যুক্তরাষ্ট্র ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

১৮ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির, ২২ জানুয়ারি নামিবিয়ার এবং ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।

বাছাই পর্বে থেকে সেরা চার দল আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। বাছাইপর্বে অংশ নিতে ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মোঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ড-বাই
শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।



শেয়ার করুন :