জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। পেশিতে টান লাগায় চট্টগ্রামে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি এই ফরম্যাটের অধিনায়ক।
লিটন দাসের পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাহিদুল ইসলাম ভূইয়া (অঙ্কন)-কে দলে যুক্ত করেছে বাংলাদেশ। রবিবার (২১ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিসিবি জানায়, লিটন দাস বাম পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে উঠছেন। তবে বিসিবি মেডিকেল টিম অবস্থা মূল্যায়ন করে সিদ্ধান্তে পৌঁছেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে টেস্টের জন্য ফিট হওয়া লিটন দাসের কঠিন হবে।
এ পরিস্থিতিতে বিসিবি জাতীয় নির্বাচক প্যানেল টেস্ট দলে দাসের বদলি হিসেবে ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাোর মাহিদুল ইসলাম ভূঁইয়াকে যুক্ত করেছে।
হারারেতে ২৮ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূইয়া (অঙ্কন), তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।
