জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত ঢাকা ও খুলনা বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ৯ উইকেটে ঢাকা ৫১৩ রানে ইনিংস ঘোষণা করার পর, খুলনাও সমান ৫১৩ রানে অলআউট হয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসের রেজাল্ট হয়নি।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১০ নভেম্বর) ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৬ষ্ঠ পর্বের ম্যাচে চতুর্থ ও শেষ দিন ব্যাট করতে নামেন খুলনার দুই অপরাজিত ব্যাটার জীবন ও সফর আলী। জীবন আগের দিনের ১৪ রানের সঙ্গে ৩২ রান যোগ করে ব্যক্তিগত ৪৬ রানে রাব্বির বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
ব্যক্তিগত ১ রানে অপরাজিত থাকা অপর ব্যাটার সফর আলী ২৯ রানে অপরাজিত থাকেন। আব্দুল হালিম ৫ রানে ফয়সালের বলে বোল্ড হন। আর রাব্বির বলে শূন্য রানে এলবিডব্লিউ হন রাকিব। ফলে খুলনা প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয়।
ঢাকার রাব্বি ৮২ রানে ৪ উইকেট দখল করেন। এছাড়া আনামুল ৭৬ রানে ও আমিনুল ১৪৬ রানে ২টি করে উইকেট দখল করেন।
দ্বিতীয় ইনিংসে ঢাকা ২ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। ম্যাচের চতুর্থ ও শেষ দিনে কোনো দলেরই জয়-পরাজয়ের সম্ভাবনা না থাকায় উভয় দলের ক্যাপ্টেনের সম্মতিতে নির্ধারিত সময়ের আগেই আম্পায়াররা খেলা শেষ করেন।
ঢাকার আনিসুল ইসলাম ৭৬ রান করে আজিজুলের বলে বোল্ড হন। আশিকুর করেন ৫১ রান। ফয়সাল ৪০ ও মার্শাল আইয়ুব ১ রানে অপরাজিত থাকেন। জীবন ৪৯ রানে ও আজিজুল হাকিম ৬ রানে ১টি করে উইকেট দখল করেন।
প্রথম ইনিংসে ২১১ রানের এক অনবদ্য ইনিংস খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঢাকার তাইবুর রহমান।
মো. ফয়সাল আলম রাজশাহী/আরএস
