২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ দল। চলতি বছরের আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলে ক্রিকেট খেলতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের ভেন্যু এবং সূচি প্রকাশ করেছে। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সফরে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার।

সর্বশেষ ২০০৩ সালে বাংলাদেশের সফরে ডারউইনের মারারা ওভালেই টেস্ট খেলেছিল। দীর্ঘ ২৩ বছর পর একই মাঠে আবারও সাদা পোশাকের ক্রিকেট খেলবে বাংলাদেশ।

এছাড়া ম্যাকাইয়ের ১০ হাজার দর্শক ধারণক্ষমতার আধুনিক মাঠটি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হবে।

২০০৩ সালের সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে দুই দলের ৬ টেস্টে বাংলাদেশের জয় ১টি, অস্ট্রেলিয়ার ৫টি।



শেয়ার করুন :