বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর ব্যাখ্যা দিলো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৪ জুন ২০২৬
বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর ব্যাখ্যা দিলো আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠানো নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। আইসিসি জানায়, বিসিবি সংশ্লিষ্ট সুশাসন ও নির্বাচন-সংক্রান্ত বিষয় পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগে আইসিসি থেকে প্রতিনিধি পাঠানো নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে ভেঙে দেওয়া আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের চারজন পরিচালকের (সাবেক) সাথে আইসিসি প্রতিনিধি দলের সাক্ষাতের পর আলোচনা আরও জড়ালো হয়।

বাংলাদেশ সফরে আসা আইসিসি প্রতিনিধিদলের সদস্যরা হলেন- আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ.এস. মুসাজি (ক্রিকেট সাউথ আফ্রিকা) এবং টাভেঙ্গা মুখুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট)।

আইসিসি জানায়, সফরকালে তারা বিসিবি-সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। তবে সফর সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও জল্পনা-কল্পনার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে আইসিসি।

সংস্থাটি স্পষ্টভাবে জানায়, প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল যথা সময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। এছাড়া এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না।



শেয়ার করুন :