২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৪ জুন ২০২৬
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ

স্টেডিয়ামের গ্যালারিতে বসে মাত্র ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের ম্যাচ। বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা করেছে বিসিবি।

আগের মতো দর্শকদের জন্য শতভাগ টিকিটি অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। যেখানে সর্বনিম্ন দামে ২০০ টাকায় কাটা যাবে টিকিটি। এছাড়া সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে আড়াই হাজার টাকা।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে ৪ জুন থেকে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বেশি মূল্য আড়াই হাজার টাকা রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) এবং গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) উভয় বিভাগের টিকিটের দাম সর্বোচ্চ।

এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক)-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা।

ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। অন্যদিকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।



শেয়ার করুন :