৫১ রানে চার উইকেট নিয়ে খেলায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ পিএম, ১০ মে ২০২৬
৫১ রানে চার উইকেট নিয়ে খেলায় বাংলাদেশ

মিরপুর টেস্টে ৪১৩ রানের সংগ্রহ গড়েও হতাশার মধ্য দিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। নিজের প্রথম ইনিংস ১ উইকেট ১৭৯ রান তুলে ভালো অবস্থানে ছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনের প্রথম ইনিংসটি নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা।

রবিবার (১০ মে) দিনের খেলায় পাকিস্তানে প্রথম আঘাতটি আনেন তাসকিন আহমেদ। পাকিস্তানের ওপেনার আজান আওয়াইসকে ফেরান তাসকিন। তবে এর আগেই অভিষেক ম্যাচেই টেস্ট সেঞ্চুরি (১০৩) তুলে নিয়েছেন পাকিস্তানের তরুণ এই ক্রিকেটার।

দলীয় ২১০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ২২৬ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। এবারও উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

 

পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ৯ রানে শিকার করেন তাসকিন। এরপর সৌদ শাকিলকে শূন্য ও ফজলকে ৬০ রানে বিদায় দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

সালমান আঘা ১২ ও মোহাম্মদ রিজওয়ান ৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের মিরাজ ৩টি ও তাসকিন ২টি উইকেট নেন।

এই সেশনে ৪ উইকেট শিকার করেছে বাংলাদেশের বোলাররা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ২৫১ রান তুলেছে পাকিস্তান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছিল পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন।



শেয়ার করুন :