রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব পালনে অবহেলার কারণে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সকল কর্মকর্তা ও কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছেন তিনি।
টেলিভিশনে সংবাদ প্রকাশের পর রবিবার (১ মার্চ) স্টেডিয়ামটিতে পরিদর্শন করতে গিয়ে অভিযোগের বিষয়ে প্রাথমকিভাবে প্রমাণ পাওয়ার সকলকে বলদি নির্দেম দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিষয়টি প্রতিমন্ত্রী নিজেই উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী জানান, কোটি টাকার সরকারি সম্পদ সুরক্ষায় কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। মূলত মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতেই দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, নিরাপত্তার অভাবে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যালাস্ট চুরি, স্টেডিয়ামের ছাদে অবৈধ বসতি নির্মাণ এবং সামগ্রিক অব্যবস্থাপনার অভিযোগ জানার পর রবিবার প্রতিমন্ত্রী স্টেডিয়ামটি পরিদর্শনে যান। পরে সরজমিনে পরিদর্শনে অভিযোগের সত্যতা পেয়েছেন আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামটি বরাদ্দের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে একটি আবেদন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সেই আবেদনে সাড়া দিয়ে বাফুফে-কে মাঠটি বরাদ্দ দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
স্টেডিয়ামটি বরাদ্দ পাওয়ার পর ফিফার অর্থায়নে উন্নয়ন কাজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি থেকেও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করে দেওয়া হবে।
