সাফ চ্যাম্পিয়নশীপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশ থেকে সেমি-ফাইনালে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সেমিতে পাকিস্তানের বিপক্ষে হামজা চৌধুরীর নেতৃত্বে রেকর্ড সংখ্যক প্রবাসী ফুটবলার নিয়েও মাঠে নামছে বাংলাদেশ।
সেমি-ফাইনালে একটি পরিবর্তন অনিবার্য ছিল। কারণ, চোটের কারণে সাদ উদ্দিন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে যুক্ত হয়েছেন রহমত মিয়া। এছাড়া সেন্টার ফরোয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুরুর একাদশে মাঠে নামছেন শুকি ইতোফুসা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের ন্যায় আজও বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন হামজা চৌধুরী। গোলবারের দায়িত্ব থাকবেন মেহেদী হাসান শ্রাবণ।
দিনের প্রথম এবং আসরের প্রথম সেমি-ফাইনাল ম্যাচ ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চত করেছে ভারত। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে শিরেপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিবে।
বাংলাদেশের শুরুর একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী (অধিনায়ক), শমিত সোম, কাজেম শাহ, ফারহান আলী, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা।
