ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখলো ভারত। শনিবার (১৪ নভেম্বর) আসরের প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেিই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি ভুটান।
আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান কমালেও শেষ মুহূর্তে দারুণ সুযোগ কাজে লাগাতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়ে ভুটান।
ম্যাচের শুরুতেই বিষ্ণু পুথিয়া ভালাপ্পিলের গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের ২৮তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন সি সিং কনশাম। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।
বিরতি থেকে ফিরে ৪৮তম মিনিটে গোল পায় ভুটান। সাফের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহৃত ভিএআর-এর সাহায্য নিয়ে গোল ঘোষণা করেন রেফারি।
কিনজাং তাশি টবডেনের ব্যবধান কমানোর পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভুটান। তবে সেই আক্রমণের পর আক্রমণ করে গেলেও ফিনিশিংয়ের অভাবে ভারতের জালের দেখা পায়নি তানরা।
উল্টো ম্যাচের ডি-বক্সে নিজেদের প্লেয়ারের হাতে বল লাগবে পেনাল্টি পেয়ে বসে বসে ভারত। তবে ভিএআর-এর সাহায্য নিয়ে সেটি বাতিল করে রেফারি। ফলে নতুন করে বিপদে পড়া থেকেব বেঁচে যায় ভুটান।
ম্যাচের অতিরিক্ত পাওয়া পাঁচ মিনিটের শেষ সময়ে গোল পরিষদে দারুণ সুযোগ পেয়ে মাথায় বল লাগাতে না পারায় গোল বঞ্চিত হয় ভুটান। ফলে ২-১ গোলের হার নিয়ে সাফ শেষ করে ভুটান।
সাফে ভারত একবারই ফাইনাল খেলতে পারেনি। ২০০৩ সালে ঢাকা সাফে বাংলাদেশের কাছে হেরেছিল তারা। ২০১৮ সালে ঢাকায় অবশ্য ফাইনাল খেলেছিল ভারত। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলো।
