লুব্রিক্যান্টস শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটির সাথে জামাল ভূইয়ার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড উচ্চমানের লুব অয়েল উৎপাদন ও সরবরাহ করে, যা সব ধরনের ইঞ্জিনের চাহিদা পূরণ করে এবং উন্নত মানের তেলের মাধ্যমে ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি করে। জামাল ভূঁইয়ার সাথে চুক্তির ফলে প্রতিষ্ঠানটির আশা, বিশ্বাস-উচ্চাকাঙ্ক্ষা এবং আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়ের উপর ভিত্তি করে গড়ে উঠা এক অংশীদারিত্ব অনেক দূর এগিয়ে যাবে।
সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ‘সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। যেখানে গুণমান ও আকাঙ্ক্ষার মিলন ঘটেছে। যেখানে বিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা এবং আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়ের উপর ভিত্তি করে এই অংশীদারিত্ব গড়ে উঠেঝে।
লুব্রিক্যান্টস শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির আশা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ আরও অনেক দূর এগিয়ে যাবে।
