বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। ওয়ার্ল্ড আর্চারি, ওয়ার্ল্ড আর্চারি এশিয়া এবং সাউথ এশিয়ান আর্চারি ফেডারেশন থেকে মোট চারজন এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। যদিও ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
চার সদস্যের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা হলেন- বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আন্তর্জাতিক নিয়ন্ত্রক ও সহযোগী সংস্থা- ওয়ার্ল্ড আর্চারির সেক্রেটারি জেনারেল রাউল কালিন ক্লেমেন্তে, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি সাদ মাহমুদ আহমেদ আলমাশহাদানি, সাউথ এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি দীপক রাজ গুরুং এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার মহাসচিব জাসেম শাহিন জে এইচ আল-সুলাইতি।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর (সোমবার)। তার একদিন আগে ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসবেন চার সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল। তিনদিনের সফর শেষে ১ ডিসেম্বর তারা ঢাকা ত্যাগ করবেন। এ সময়ের মধ্যে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তারা অবস্থান করবেন।
তফসিল অনুযায়ী, ২২ নভেম্বর (রবিবার) ছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন। নির্ধারিত সময় বিকেল ৩টা পর্যন্ত মোট ৩৭ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জমা দেওয়া মনোনয়নপত্রগুলো মধ্যে কোন সমস্যা পাওয়ায় ৩৭টি বৈধ বলে রিটার্নিং অফিস কার্যালয় জানানো হযেছে।
রিটার্নিং অফিসের তথ্যানুযায়ী, সভাপতি পদে একমাত্র বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি এবং তার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রিহিত হয়েছে।
ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি চেয়ারে বসতে যাচ্ছেন ক্রীড়া ফেডারেশনের পরিচিত মুখ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
এছাড়া সহ-সভাপতির ২টি পদের বিপরীতে ৬ জন, একটি সাধারণ সম্পাদকের বিপরীতে ৩ জন, যুগ্ম সাধারণ পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং সদস্য পদে ২২ জন বৈধ প্রার্থী রয়েছেন।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের মোট ২৯টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি ছাড়া বাকি ২৮টি পদ হলো- সহ-সভাপতি পাঁচজন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন এবং সদস্য ১৯ জন।

রোকুনুজ্জামান সেলিম