ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) ২০২৬ সালের আসরে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে চলতি আসরে মোস্তাফিজের আইপিএল খেলা হচ্ছে না। দেশটিতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভের জেরে মোস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইকিয়া আরও নিশ্চিত করেছেন যে, কেকেআর চাইলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরে একজন প্রতিস্থাপন করার জন্য বোর্ড অনুমতি দেবে।
গত ডি সেম্বরের নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯.২০ কোটি রুপি দিয়ে কিনে নেয় কলকাতা। তবে দুই দেশের সর্ম্পকের অবনতির পর বিতর্কের ঝড় ওঠে।
