ভারতের জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচের দায়িত্ব নিলেন নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে। প্রধান কোচ গাম্ভীরের সহকারী হিসেবে ভারত দলের কোচিং প্যানেরে যুক্ত হয়েছিলেন তিনি।
সহকারী কোচের দায়িত্ব ছাড়ায় ভারতীয় জাতীয় দলের হয়ে চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজরও ডেসকাটের শেষ অ্যাসাইনম্যান্ট ছিল। ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত।
রায়ান টেন ডেসকাটে-কে প্রধান কোচ করার বিষয়টি ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গৌতম গাম্ভীর। ভারতের প্রধান কোচ গাম্ভীরের সহকারী হিসেবে ভারত দলের কোচিং প্যানেরে যুক্ত হন ডেসকাটে।
ডেসকাটে দলের কোচিং প্যানেলে যুক্ত থাকা অবস্থায় ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এছাড়া চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে টিম ইন্ডিয়া।
তবে টেস্ট ফরম্যাটে ভারতের পারফরমেন্স ছিল হতাশাজনক। ২০২৪ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে ভারত।
