জুলাইয়ে আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় তানজিদ হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১০ আগস্ট ২০২৬
জুলাইয়ে আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় তানজিদ হাসান

আইসিসি পুরুষ ক্রিকেটারের জুলাই মাসের সেরা হওয়ায় সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ওপেনার ব্যাটার তানজিদ হাসান। তালিকার বাকি দু’জন হলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফরম্যান্স করায় জুলাই মাসের মাসসেরা হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন তানজিদ। দল হিসেবে খুব বেশি ভালো না করলেও তার ব্যাটিংয়ে ভর করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করেছিল বাংলাদেশ।

শেষ পর্যন্ত একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তানজিদ হাসান। হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি করেন ১৫৯ রান, গড় ৫৩.০০ এবং স্ট্রাইক রেট ৮৯.৮৩।

টি-টোয়েন্টি সিরিজেও ভালো করেন তানজিদ। ১৪০ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ছিল ৭০.০০, আর স্ট্রাইক রেট ১২৭.২৭। এছাড়া জিম্বাবুয়ে সফরের দুই সাদা বলের সিরিজেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ।



শেয়ার করুন :