একাদশে ফিরলেন মোস্তাফিজ, ডাক পেলেও নেই তানজিম সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৩ এপ্রিল ২০২৬
একাদশে ফিরলেন মোস্তাফিজ, ডাক পেলেও নেই তানজিম সাকিব

চট্টগ্রামে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। ম্যাচটি দিয়ে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান এবং স্পিনার তানভীর ইসলাম। তবে দলে ডাক পেলেও একাদশে নেই তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের একাদশে এই দুটি পরিবর্তন আনা হয়েছে। মোস্তাফিজ ও তানভীর ইসলামের জায়গায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন।

সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে তানজিম হাসান সাকিবকে যুক্ত করা হয়েছিল।

মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফলে সিরিজটি ১-১ জয়ে সমতায় বিরাজ করছে। এখন চট্টগ্রামের ম্যাচটির জয়ী দলই সিরিজ নিজেদের করে নিবে।

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।



শেয়ার করুন :