মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেলমেটে বলের আঘাত লাগায় অধিনায়ক মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। মিরাজ ছাড়াও আরও একটি পরিবর্তন আনা হয়েছে। নাহিদ রানাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহেদি হাসান ও শরিফুল ইসলাম।
মিরপুরে প্রথম ওয়ানডে ৮৬ রানে এবং দ্বিতীয়টিতে ৫ উইকেটে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ফলে হোয়াইটওয়াশ রক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াও একাদশে দু’টি পরিবর্তন এনেছে। ম্যাথু শর্ট ও নাথান এলিসের জায়গা একাদশে জায়গা পেয়েছেন বেন ডোয়ারশুইস ও অলি পিক।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মাহেদি হাসান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
জশ ইংলিশ (অধিনায়ক), কুপার কনোলি, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, জেভিয়ার বার্টলেট, রাইলি মেরিডিথ, বেন ডোয়ারশুইস, অলি পিক ও আডাম জাম্পা।
