হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৪ জুন ২০২৬
হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে লিটন-হৃদয়-মোসাদ্দেকের ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৪ রানে সংগ্রহ গড়লো বাংলাদেশ। ব্যাট হাতে তাওহিদ হৃদয় ৮৩ রান করেন। এছাড়া লিটন দাস এবং মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত রানের ইনিংস খেলেন।

মিরপুরে রবিবার (১৪ জুন) সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন ৫৮*, হৃদয় ৮৩ ও মোসাদ্দেক ৫৬* রান করেন।

ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ২ রান করে ফিরেন সৌম্য। এছাড়া ভালো শুরু করে আরেক ওপেনার তানজিদ হাসান ১৯ ও ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৪ রানে আউট হন।

৬১ রানে ৩ উইকেট পতনের পর লিটনের সাথে ৯৫ এবং মোসাদ্দেককে নিয়ে ৯০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ৫ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ এনে দেন হৃদয়।

৮টি চারে ৮৩ রান তুলে আউট হন হৃদয়। লিটন ৫৮ ও মোসাদ্দেক ৫৬ রানে অপরাজিত থাকেন। লিটনের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা এবং মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৫ চার ও ১ ছক্কা।

অস্ট্রেলিয়ার জেভিয়ার বার্টলেট ও ম্যাট রেনশ ২টি করে উইকেট নেন।



শেয়ার করুন :