অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে ডাক পাননি লিটন-নাহিদ-শরিফুলরা। দলে রয়েছেন সৌম্য সরকার-জাকের আলী অনিক।
লিটন দাস না থাকায় উইকেটকিপার-ব্যাটার হিসেবে ডাক পেয়েছেন জাকের আলী। এর মধ্য দিয়ে এক বছর পর তিনি টেস্ট দলে ফিরলেন।
দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরলেন ওপেনার সৌম্য সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। ২০১৫ সালে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে ১৬ টেস্টে ৮৩১ রান করেন সৌম্য। আর নতুন মুখ হিসেবে রয়েছেন পেসার মুশফিক হাসান।
লিটন-শরিফুল প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্ট ফিরতে পারেন। তবে তাদের ফেরা নির্ভর করবে ইনজুরির আপডেট এবং ফিটনেসের উপর। তবে পেসার নাহিদ রানা দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেই ছিটকে পড়েছেন।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজে প্রথম টেস্ট। ঘোষিত বাংলাদেশ দল ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
বাংলাদেশ দল (প্রথম টেস্ট)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মমিনুল হক সৈরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।
