নিরাপত্তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কা সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখন পর্যন্ত আইসিসি থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানানো হয়নি।
আইসিসি থেকে কোন তথ্য জানানো না হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর যে, বাংলাদেশের দাবী মানছে না আইসিসি। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। এমনকি বাংলাদেশ খেলতে রাজি না হলে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলবে বলেও বলা হচ্ছে।
বিশ্বকাপের গ্রুপ পরিবর্তন বিষয়ে আইসিসি সাথে বিসিবির আলোচনা
বিষয়টি নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “আমার জানা মতে, এমন কিছু শুনি নাই যে, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে।”
তিনি বলেন, “আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযোক্তিক কোন শর্ত চাপিয়ে দেয় আমরা মানবো না। এর আগে এমন (ভেন্যু পরিবর্তন) উদাহরণ আছে, পাকিস্তান ভারতের খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে।”
বিশ্বকাপ ইস্যুতে আইসিসি বাংলাদেশকে কোন সময়সীমা দেয়নি
বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান পূনরায় পরিস্কার করে ক্রীড়া উপদেষ্টা বলেন, “আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমাদেরকে অযোক্তিক প্রেসার প্রয়োগ করে, অযোক্তিক চাপ সৃষ্টি করে, আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।”
