জোহানেসবার্গ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫৫৭ রান করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম থেকে ১৫৭ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেছিল বাংলাদেশ।
প্রতিকূল আবহাওয়ার কারণে তৃতীয় দিন মাত্র ২৮ ওভার খেলা হয়। দ্বিতীয় ও তৃতীয় সেশনের খেলা পুরোপুরি ভেস্তে যায়। তবে এর আগে নতুন বলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ।
৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিন শেষ করা দক্ষিণ আফ্রিকা তখনও বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল। তবে চতুর্থ দিন পাল্টে যায় প্রোটিয়াদের ব্যাটিংয়ে চিত্র।
বিস্তারিত আসছে...
