সাত বছর পর ছক্কা ছাড়া নিউজিল্যান্ড ইনিংস, তবুও পেল জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৭ এপ্রিল ২০২৬
সাত বছর পর ছক্কা ছাড়া নিউজিল্যান্ড ইনিংস, তবুও পেল জয়

দীর্ঘ সাত বছর পর ওয়ানডে ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসে কোনো ছক্কা মারতে পারলো না নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে এমন ম্যাচেও দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের জয তুলে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড। ইনিংসে ২৩টি চার মারতে পারলেও কোনো ছক্কা হাঁকাতে পারেনি নিউজিল্যান্ড ব্যাটাররা।

২০১৯ সালের পর ওয়ানডেতে কোনো ম্যাচে (ওভার কাটা হয়নি) ছক্কা মারতে ব্যর্থ হলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। সর্বশেষ ২০১৯ সালের পর ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের নিজেদের ইনিংসে ছক্কা মারতে পারেনি নিউজিল্যান্ড।

চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত ওই ম্যাচে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৫ ওভারে ১৮৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ইনিংসে ১৪টি চার মারলেও কোনো ছক্কা আদায় করে নিতে পারেনি কিউই ব্যাটাররা।



শেয়ার করুন :