জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে বাংলাদেশের বোলার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে তার নামের সাথে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
‘খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের জন্য আইসিসি আচরণবিধি’-র ২.৯ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন ইবাদত হোসেন।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে। ব্যাটার ক্রিজে নিরাপদে অবস্থান করা অবস্থায় ইবাদত হোসেন বিপজ্জনক ও অনুপযুক্তভাবে ব্যাটারের দিকে বল ছুড়ে মারেন।
ইবাদত হোসেন নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট (এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারি)-এর প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
লেভেল-১ পর্যায়ের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক ভর্ৎসনা এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফি-এর ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। তবে ২৪ মাসের মধ্যে ইবাদতের এটি প্রথম অপরাধ হওয়া শাস্তি কম পেয়েছেন।
