দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তবে ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো ২৯৪ রান পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তরা।
নিজেদের প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম ইনিংস থেকে ৪০৩ রানে লিড পায় দক্ষিণ আফ্রিকা।
বুধবার (২৫ নভেম্বর) সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং মাহফিজুল ইসলাম শুরুটা ভালো করেন। দলীয় ৫৮ রানে তানজিদ ফিরে গেলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
তবে উইকেটে এসে হতাশ করেন সাবেক অধিনায়ক মমিনুল হক। ৫ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন তিনি। চলমান টেস্টের প্রথম ইনিংসে ১৮ রান করেছিলেন মমিনুল।
দলের সংগ্রহ কোন রান যোগ না হওয়ায় ৫৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ৭৮ রানে সাজঘরে ফিরেন মাহফিজুল ইসলাম। ৩৮ রান করেন তিনি।
প্রথম সেশনে ৩১ ওভার খেলা শেষ ব্যাট হাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ এবং তাওহিদ হৃদয় ২৩ রানে অপরাজিত রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে উইলেম মুল্ডার ২টি এবং মার্কো জানসেন একটি উইকেট নিয়েছেন।
এর আগে দিনের শুরুতেই দ্বিতীয় দিন শেষে করা ৭ উইকেটে করা ৪৯৪ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
