নারী এশিয়ান কাপের উদ্বোধন মাতাবে অড্রে নুনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬
নারী এশিয়ান কাপের উদ্বোধন মাতাবে অড্রে নুনা

বহু প্রতীক্ষিত এএফসি নারী এশিয়া কাপ অস্ট্রেলিয়া-২০২৬ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে KPop Demon Hunters তারকা অড্রে নুনা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং স্থানীয় আয়োজক কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের ১ মার্চ অস্ট্রেলিয়ায় উদ্বোধন হবে এএফসি নারী এশিয়া কাপ। বহু প্রতীক্ষিত এবারের আসরটিতে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের মেয়েরা।

বিশ্বব্যাপী পপ সংস্কৃতির অন্যতম প্রভাবশালী উদীয়মান কণ্ঠস্বর হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত অড্রে নুনা। বিশ্বব্যাপী হিট ছবি KPop Demon Hunters-এ মীরার সাথে তার গানের কণ্ঠ দেওয়ার জন্য সর্বাধিক পরিচিত তিনি। এবার পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের মধ্যে উদ্বোধনী ম্যাচের আগে মঞ্চে উঠবেন তিনি।

এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রি-ম্যাচ পারফরম্যান্সের পাশাপাশি একটি বিশেষভাবে পরিকল্পিত হাফ-টাইম শোও থাকবে। ইভেন্টটির জন্য আলাদাভাবে ডিজাইনও করা হয়েছে।

বিশেষভাবে তৈরি একটি বিশেষ একক পরিবেশনায় মাঠে উপস্থিত ভক্তরা অড্রে নুনার পরিবেশনা সরাসরি দেখার বিরল সুযোগ পাবেন। অড্রে নুনা মূলত দুইবার, ম্যাচ শুরুর আগে এবং হাফ-টাইম শো চলাকালীন পারফর্ম করবেন। এএফসির দাবি, প্রতিযোগিতার ঐতিহাসিক ২১তম সংস্করণে এমন উদ্যোগ খেলাধুলা, সঙ্গীত এবং সংস্কৃতির একটি অবিস্মরণীয় উদযাপনের সূচনা করবে।

 
 
 
View this post on Instagram

A post shared by AUDREY NUNA (@audreynuna)

৬০ হাজার আসনের ভেন্যুতে নিজের এমন আসন্ন পারফর্ম্যান্স নিয়ে অড্রে নুনাও অধির আগ্রহে রয়েছেন। অড্রে নুনা বলেছেন, “এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে আমি রোমাঞ্চিত। সঙ্গীত, সংস্কৃতি এবং ফুটবলের ভক্তদের সাথে নারীদের সাহস এবং উৎকর্ষতার এই উদযাপনের অংশ হওয়া সত্যিই সম্মানের। বিশেষ করে পার্থে প্রথমবারের মতো পারফর্ম করার জন্য।”

পহেলা মার্চ থেকে শুরু করে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬। পার্থ, গোল্ড কোস্ট এবং সিডনি জুড়ে অনুষ্ঠিত এবারের নারী এশিয়ান কাপে বাংলাদেশসহ এশিয়ার সেরা ১২টি নারী জাতীয় দল মহাদেশীয় গৌরবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।



শেয়ার করুন :